যুদ্ধ যতদূরই যাক, চালিয়ে যেতে প্রস্তুত ইরান : পররাষ্ট্রমন্ত্রী

‘আমি মনে করি এখন পর্যন্ত তারা ভালোই শিক্ষা পেয়েছে এবং বুঝতে পেরেছে তারা এমন এক জাতির মুখোমুখি হয়েছে, যে জাতি আত্মরক্ষায় দ্বিধা করে না।’

নয়া দিগন্ত অনলাইন
গণমাধ্যমের সাথে কথা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
গণমাধ্যমের সাথে কথা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি |সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ প্রয়োজনে যতদূরই গড়াক না কেন, তা চালিয়ে যেতে প্রস্তুত তেহরান।

তেহরান থেকে এএফপি জানায়, সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে আরাঘচি বলেন, ‘আমি মনে করি এখন পর্যন্ত তারা ভালোই শিক্ষা পেয়েছে এবং বুঝতে পেরেছে তারা এমন এক জাতির মুখোমুখি হয়েছে, যে জাতি আত্মরক্ষায় দ্বিধা করে না এবং যুদ্ধ যেখানেই গড়াক, তা চালিয়ে যেতে, প্রয়োজনে যতদূরই যেতে হয়, যেতে প্রস্তুত।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। পাল্টা হিসেবে ইরানও ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র : এএফপি/বাসস