ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ বৃহস্পতিবার ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলা চালানোর দাবি করেছে।
ইসরাইলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানায়, সীমান্তজুড়ে বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে।
আলাদা বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, সীমান্তবর্তী এলাকায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা এবং একটি গ্রাম লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
হোম ফ্রন্ট কমান্ড জানায়, ওই সব এলাকায় সাইরেন সক্রিয় করা হয়।
তবে এই ঘটনায় তৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সূত্র : বাসস



