ইরানে তথ্য পাচারের অভিযোগে বাহরাইনে গ্রেফতার ৫

এই চক্রের ষষ্ঠ একজন ব্যক্তি বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নয়া দিগন্ত অনলাইন

ইরানের বিপ্লবী গার্ড কোরকে (আইআরজিসি) ‘সুনির্দিষ্ট এবং সংবেদনশীল তথ্য’ সংগ্রহ ও পাচার করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে বাহরাইন।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, কেবল তথ্য পাচারই নয়; বরং বাহরাইনের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘সন্ত্রাসী সদস্য সংগ্রহ বা নিয়োগ’ করার অপরাধেও তাদের গ্রেফতার করা হয়েছে।

এই চক্রের ষষ্ঠ একজন ব্যক্তি বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র : বিবিসি