হরমুজ প্রণালিতে নিরাপদে চলাচল নিয়ে আলোচনা করতে ইচ্ছুক দেশগুলোর জন্য ইরান উন্মুক্ত

তিনি আরো দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেগুলো পুনরায় চালু করার কোনো পরিকল্পনা আপাতত নেই।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের একাধিক হামলার খবরের পর হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাপকভাবে কমে গেছে
ইরানের একাধিক হামলার খবরের পর হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাপকভাবে কমে গেছে |সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলোর নিরাপদ চলাচলের বিষয়ে যেসব দেশ আলোচনা করতে চায়, তাদের জন্য আলোচনার পথ খোলা রেখেছে ইরান।

রোববার সকালে সিবিএস নিউজকে একথা জানিয়েছেন তিনি।

এই নৌপথে হামলার কারণে বর্তমানে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে আছে।

নির্দিষ্ট কোনো দেশের কথা উল্লেখ না করে আরাঘচি বলেন, কিছু দেশ ইতোমধ্যেই এই প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের বিষয়ে যোগাযোগ করেছে।

তিনি আরো দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেগুলো পুনরায় চালু করার কোনো পরিকল্পনা আপাতত নেই।

আরাঘচি উল্লেখ করেন, আগে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সময় ইরান সমৃদ্ধ পদার্থের (ইউরেনিয়ামের) ঘনত্ব কমিয়ে ফেলার মতো বড় ছাড় দিতে চেয়েছিল।

তিনি বলেন, ওটা ছিল একটা বড় ছাড়। সূত্র : বিবিসি