ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় দুই হাজারেরও বেশি শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জরুরি বিভাগের প্রধান জাফর মিয়াদফার।
তিনি বলেন, ১৮ বছরের কম বয়সী দুই হাজার ১১৫ জন আহত হয়েছে, যাদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী ১২৪ জন এবং দুই বছরের কম বয়সী ২৪ শিশু রয়েছে।
মিয়াদফার মেহর নিউজ অ্যাজেন্সিকে জানান, হামলায় প্রায় পাঁচ হাজার নারীও আহত হয়েছেন। বেশিভাগ হামলা তেহরান, খুজেস্তান, লোরেস্তান, ইসফাহান, কেরমানশাহ ও ইলামসহ বিভিন্ন প্রদেশে কেন্দ্রীভূত ছিল।
সূত্র: মিডল ইস্ট আই



