ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরে ব্যাপক হামলার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিবিসি জানিয়েছে, ইরানের একাধিক সূত্র তাদেরকে খবরটি জানিয়েছে।
তেহরানে অবস্থানরত একজন জানান, তার বাসার ওপর দিয়ে ফাইটার জেট উড়ে যাওয়ার শব্দ শোনা গেছে।
ইরানের স্থানীয় গণমাধ্যমও কারাজে হামলার খবর প্রকাশ করেছে।
সূত্র : বিবিসি



