ট্রাম্পের অনুরোধেও হরমুজ প্রণালীতে নৌজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া

পরিবহনমন্ত্রী ক্যাথেরিন কিং বলেছেন, ‘আমরা হরমুজ প্রণালীতে কোনো নৌযান পাঠাচ্ছি না। আমরা জানি এটি কতটা গুরুত্বপূর্ণ, আমরা এতে অংশ নিচ্ছি না।’

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী ক্যাথেরিন কিং আজ সোমবার জানিয়েছেন, তাদের দেশ হরমুজ প্রণালীতে নৌবাহিনীর কোনো জাহাজ পাঠাবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশগুলোকে এই গুরুত্বপূর্ণ পানিপথ রক্ষার জন্য যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানানোর পর, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী।

পরিবহনমন্ত্রী ক্যাথেরিন কিং জাতীয় সম্প্রচারক এবিসিকে বলেছেন, ‘আমরা হরমুজ প্রণালীতে কোনো নৌযান পাঠাচ্ছি না। আমরা জানি এটি কতটা গুরুত্বপূর্ণ, আমরা এতে অংশ নিচ্ছি না।’

সূত্র: বাসস