ইরানের ক্ষেপনাস্ত্রের আঘাতে ইসরাইলের তেল পরিশোধনাগারে আগুন

গত বুধবার বিশ্বের সবচেয়ে বড় গ্যাসফিল্ড ইরানের সাউথ পার্সে হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্য ও ইসরাইলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের বন্দর নগরী হাইফার প্রধান তেল শোধনাগারে ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় আগুন লেগে যায়
ইসরাইলের বন্দর নগরী হাইফার প্রধান তেল শোধনাগারে ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় আগুন লেগে যায় |সংগৃহীত

ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরাইলের বন্দর নগরী হাইফার প্রধান তেল শোধনাগারে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ মার্চ) চালানো এ হামলায় পরিশোধনাগারটিতে আগুন লেগে যায়।

ইসরাইলি অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, এ হামলায় একজন সামান্য আহত হয়েছেন।

ইসরাইলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন দাবি করেছেন, তেল পরিশোধনাগারে হামলা হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি সেখানে হয়নি।

সেখানে হামলার পর ইসরাইলের অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এলি কোহেন বলেছেন, বেশিরভাগ জায়গায় আবার বিদ্যুৎ সচল হয়েছে। আরো যেসব জায়গা বাকি আছে সেখানে দ্রুত বিদ্যুৎ সরবরাহ করা হবে।

গত বুধবার বিশ্বের সবচেয়ে বড় গ্যাসফিল্ড ইরানের সাউথ পার্সে হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্য ও ইসরাইলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাইফার তেল পরিশোধনাগারে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

সূত্র: আল জাজিরা