ইউনিসেফ

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার পর মধ্যপ্রাচ্যে ১১০০ শিশু হতাহত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর হামলার পর মধ্যপ্রাচ্যে ১,১০০টিরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে, জানিয়েছে ইউনিসেফ।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাতে ওই অঞ্চলজুড়ে এক হাজার ১০০টিরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘের শিশু-বিষয়ক সংস্থা ইউনিসেফ।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইউনিসেফের বরাত দিয়ে এ তথ্য জানান সংবাদমাধ্যম বিবিসি।

ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রথম হামলার পর থেকে ইরানে ২০০ শিশু, লেবাননে ৯১ শিশু, ইসরাইলে চার শিশু এবং কুয়েতে একজন শিশুর নিহত হওয়ার খবর রয়েছে।

বিবৃতিতে বলা হয়, শিশুদেরকে হত্যা বা আহত করা এবং তাদের জন্য প্রয়োজন, এমন জরুরি সেবা ধ্বংস করাকে কোনো যুক্তিতেই সমর্থন করা যায় না।