আইআরজিসি

ইরানের শত্রুদের জন্য হরমুজ প্রণালী বন্ধই থাকবে

কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী |ফাইল ছবি

হরমুজ প্রণালি ইরানের ‘শত্রুদের জন্য’ বন্ধই থাকবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আইআরজিসি বলেছে, প্রণালীটি তাদের নৌবাহিনীর ‘দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ’ নিয়ন্ত্রণে রয়েছে।

কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, ইরান যুদ্ধবিরতির অনুরোধ করেছে।

তবে যুদ্ধবিরতির অনুরোধের বিষয়ে ট্রাম্পের এই বক্তব্যের বিপরীতে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। সূত্র : বিবিসি