হরমুজ প্রণালী অতিক্রম করল ২ চীনা জাহাজ

চীনের দু’টি কনটেইনার জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে উপসাগরীয় অঞ্চল ত্যাগ করেছে বলে জাহাজ ট্র্যাকিং ডেটায় মঙ্গলবার (৩১ মার্চ) জানা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালী অতিক্রম করেছে চীনা জাহাজ
হরমুজ প্রণালী অতিক্রম করেছে চীনা জাহাজ |সংগৃহীত

চীনের শিপিং জায়ান্ট কসকোর মালিকানাধীন দু’টি কনটেইনার জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে উপসাগরীয় অঞ্চল ত্যাগ করেছে বলে জাহাজ ট্র্যাকিং ডেটায় মঙ্গলবার (৩১ মার্চ) জানা গেছে।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘সিএসসিএল ইন্ডিয়ান ওশান’ জাহাজটি সোমবার গ্রিনিচ মান সময় প্রায় ৯টা ১৪ মিনিটে প্রণালীটি অতিক্রম করে।

এর ২৭ মিনিট পর ‘সিএসসিএল আর্কটিক ওশান’ একই পথ অতিক্রম করে।

সূত্র: বাসস