ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির একজন উপদেষ্টা বলেছেন, দেশটি ‘যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।’
আজ বুধবার আলি খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার এ কথা বলেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই এবং তাদের সাথে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারব।’



