যুদ্ধের প্রথম ২ দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর যুদ্ধের প্রথম দুই দিনে কমপক্ষে এক লাখ মানুষ তেহরান ছেড়েছেন বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।

বুধবার (৪ মার্চ) জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ‘ইরানে হামলার পর প্রথম দুই দিনে আনুমানিক এক লাখ মানুষ তেহরান ছেড়ে গেছেন।’

এতে আরো বলা হয়, সাম্প্রতিক ঘটনাবলির সাথে সম্পর্কিত সীমান্ত পেরিয়ে মানুষের চলাচল বাড়ার কোনো লক্ষণ এখনো দেখা যায়নি।

সংস্থাটি জানায়, আফগানিস্তানের সাথে ইসলাম কালা সীমান্ত ক্রসিংয়ে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেখানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর থেকেই যুদ্ধ শুরু হয়। এর জেরে ইরান উপসাগরীয় অঞ্চলজুড়ে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে।

সূত্র: বাসস