ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন।
তিনি বলেন, ‘একটি শক্তিশালী জাতীয় প্রচারণা লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে।’
‘আগেও আমরা তা করেছি, আবারো করতে প্রস্তুত। আমাদের ঘরে এলে পুরো জাতির মুখোমুখি হতে হবে,’ বলেন তিনি।
এসময় তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আরো বলেন, ‘এসে দেখো।’
সূত্র : বিবিসি



