ইয়ামেনের ইরান-সমর্থিত বাহিনী হিজবুল্লাহ নিশ্চিত করেছে, তারা ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে।
তারা জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করেছে তারা।
এদিকে, এর আগে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, হিজবুল্লাহর প্রজেক্টাইল হামলার জবাবে লেবাননকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে তারা।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রজেক্টাইল ইসরাইলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে পড়েছে।
হিজবুল্লাহ রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি মুসলিম সংগঠন, যেটি লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। হামলায় আলি খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র : বিবিসি


