হরমুজ প্রণালী অবশ্যই খুলবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য নয় : ইরান

ইব্রাহিম আজিজি বলেছেন, ‘এটি শুধু তাদের জন্য খোলা থাকবে, যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে।’

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী |সংগৃহীত

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ‘হরমুজ প্রণালী অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়।’

তিনি বলেছেন, ‘এটি শুধু তাদের জন্য খোলা থাকবে, যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে।’

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এ কথা বলেন।

ইব্রাহিম আজিজি আরো বলেন, ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে যে ৪৭ বছরের আতিথেয়তা ছিল, তা চিরদিনের জন্য শেষ।

ebrahim

তিনি বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত তার ইরানের ‘শাসন ব্যবস্থা পরিবর্তনের’ স্বপ্ন পূরণ করেছেন। তবে এই পরিবর্তন কেবল এই পুরো অঞ্চলের সামুদ্রিক ব্যবস্থার ক্ষেত্রে এসেছে।

এদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ অ্যাজেন্সি।

সূত্র : বিবিসি