নেতানিয়াহুর অফিসে হামলার দাবি ইরানের

এ সময় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড অবৈধ দেশটির বিমান বাহিনীর কমান্ডারের সদর দফতরকেও লক্ষ্যবস্তু বানায়।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু |ফাইল ছবি

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিসে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।

সোমবার (২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় প্রকাশিত আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানভিত্তিক তাসনিম নিউজ অ্যাজেন্সির বরাতে আলজাজিরা আরো জানায়, এ সময় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড অবৈধ দেশটির বিমান বাহিনীর কমান্ডারের সদর দফতরকেও লক্ষ্যবস্তু বানায়।

তবে ইরান এও স্বীকার করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন। যার মধ্যে একটি বালিকা বিদ্যালয়েই নিহত হয়েছেন অন্তত ১৭০ জন শিক্ষার্থী ও শিক্ষিকা।

সূত্র : আলজাজিরা