তেল আবিবে ক্লাস্টার বোমা হামলায় বেশ কয়েকজন আহত

রামাত গান এলাকায় ৭০ বছর বয়সী এক ব্যক্তি বিস্ফোরণের ধাক্কায় সামান্য আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবে পুড়ে যাওয়া গাড়ি পরিদর্শন করছেন একজন ইসরাইলি পুলিশ
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবে পুড়ে যাওয়া গাড়ি পরিদর্শন করছেন একজন ইসরাইলি পুলিশ |সংগৃহীত

বেশ কয়েকটি ইরানি হামলায় সেন্ট্রাল ইসরাইলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি জরুরি সেবা বিভাগ।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, তেল আবিবের বিভিন্ন স্থানে বৃষ্টির মতো ক্লাস্টার বোমা (গুচ্ছ বোমা) পড়লে তিনজন ব্যক্তি আহত হয়েছেন।

পুলিশের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে একটি বিস্ফোরণের পর ধ্বংসাবশেষের মধ্য দিয়ে একজন ব্যক্তি টলতে টলতে দূরে সরে যাচ্ছেন।

ক্লাস্টার বোমা হলো এমন একটি পদ্ধতি যেখানে রকেট, ক্ষেপণাস্ত্র বা কামানের গোলার ভেতর থেকে মধ্য আকাশে প্রচুর পরিমাণে ছোট ছোট বোমা বা ‘বোমলেট’ একটি বিস্তীর্ণ এলাকাজুড়ে নিক্ষেপ করা হয়।

ইসরাইলের জরুরি সেবা বিভাগ ‘মেগান ডেভিড অ্যাডম’ ইরানি হামলায় চারজন আহত হওয়ার খবর দিয়েছে। সূত্র : বিবিসি

এদের মধ্যে বিনি ব্রাক এলাকায় প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তির মাথায় কাঁচের টুকরো লেগে মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

রামাত গান এলাকায় ৭০ বছর বয়সী এক ব্যক্তি বিস্ফোরণের ধাক্কায় সামান্য আহত হয়েছেন।

পেতাহ তিকভা এলাকায় ৪৬ এবং ১৮ বছর বয়সী দুইজন নারী বিস্ফোরণের তীব্র শব্দের কারণে কানে সমস্যা অনুভব করছেন। তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল।