ইরানে মার্কিন-ইসরাইলি হামলার পর প্রথমবারের মতো খুললো গাজা ক্রসিং

যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার, ওষুধসহ মানবিক সহায়তা প্রবেশের জন্য ওই পথটি খুবই গুরুত্বপূর্ণ।

নয়া দিগন্ত অনলাইন
ইরান থেকে ছোড়া ক্ষপণাস্ত্র গাজা শহরের আকাশ পেরিয়ে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে
ইরান থেকে ছোড়া ক্ষপণাস্ত্র গাজা শহরের আকাশ পেরিয়ে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে |সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মঙ্গলবার প্রথমবারের মতো খুলে দেয়া হলো ফিলিস্তিনের গাজা ক্রসিং।

যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার, ওষুধসহ মানবিক সহায়তা প্রবেশের জন্য ওই পথটি খুবই গুরুত্বপূর্ণ। ইরান যুক্ত শুরু হওয়ার পর ইসরাইলি সৈন্যরা পথটি বন্ধ করে রেখেছিল।

ফলে ত্রাণ সহায়তা ঢুকতে না পারায় গাজায় খাদ্য ও জ্বালানির মজুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, যার ফলে খাদ্য সংকট প্রকট হতে পারে বলে সতর্ক করেছিল জাতিসঙ্ঘসহ অন্য সংস্থাগুলো।

সূত্র : বিবিসি