ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির পর বৃহস্পতিবার জেরুসালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরাইলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইসরাইলের সেনাবাহিনী দুই ঘণ্টার কম সময়ের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে তিন দফা সতর্কতা জারি করেছে।
তবে বড় ধরনের কোনো আঘাত হানার খবর পাওয়া যায়নি। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র ছেড়ে বের হওয়ার অনুমতিও দেয়া হয়েছে।
সূত্র : বাসস



