কুয়েতে আবারো ইরানের ক্ষেপনাস্ত্র হামলা

কুয়েতে যুদ্ধের শুরুতেই ব্যাপক হামলা চালায় ইরান। দেশটির একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩০ জন। যাদের মধ্যে একজনের অঙ্গচ্ছেদ করতে হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

সৌদি আরব, বাহরাইন ও কাতারের পর আবারো কুয়েতে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ক্ষেপনাস্ত্র ও ড্রোন প্রতিহত করার চেষ্টা করছে।

সেনাবাহিনী সাধারণ মানুষকে কঠোরভাবে নিরাপত্তা বিষয়ক নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে। তারা বলেছে, যদি কেউ কোনো বিস্ফোরণের শব্দ পান এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই। তাদের দাবি, এগুলো আকাশ প্রতিরক্ষার মাধ্যমে আটকানো মিসাইল বা ড্রোন বিস্ফোরণের শব্দ।

কুয়েতে যুদ্ধের শুরুতেই ব্যাপক হামলা চালায় ইরান। দেশটির একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩০ জন। যাদের মধ্যে একজনের অঙ্গচ্ছেদ করতে হয়েছে।

সূত্র: আল জাজিরা