গোয়েন্দা মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করলো ইরান

এর আগে, ইসমাইল খাতিবকে হত্যার বিষয়ে ইসরাইল জানিয়েছিল যে, তারা রাতভর চালানো এক অভিযানে তাকে হত্যা করেছে

নয়া দিগন্ত অনলাইন
এর আগেই ইসমাইল খাতিবকে (মাঝে বসা) হত্যার দাবি করেছিল ইসরাইল
এর আগেই ইসমাইল খাতিবকে (মাঝে বসা) হত্যার দাবি করেছিল ইসরাইল |সংগৃহীত

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে পেজেশকিয়ান বলেছেন, ‘আমার প্রিয় সহকর্মী ইসমাইল খাতিব, আলী লারিজানি এবং আজিজ নাসিরজাদেহ, সেইসাথে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে।’

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহর মৃত্যুর খবর আগেই নিশ্চিত করা হয়েছিল।

এর আগে, ইসমাইল খাতিবকে হত্যার বিষয়ে ইসরাইল জানিয়েছিল যে, তারা রাতভর চালানো এক অভিযানে তাকে হত্যা করেছে। সূত্র : বিবিসি