হরমুজ প্রণালী যাদের জন্য খোলা বলছে ইরান

ছড়িয়ে পড়া সংঘাত প্রসঙ্গে ইসমাইল বাঘাই বলেন, ‘ইরান যুদ্ধ, আলোচনার পর্ব, যুদ্ধবিরতি—এমন এক দুষ্টচক্র সহ্য করবে না।’

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই |সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘হরমুজ প্রণালী সেসব জাহাজের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে, যেগুলো আগ্রাসীদের নয় এবং তাদের সাথে সম্পর্কিতও নয়।’

টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, ‘আমাদের কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের পর জাহাজগুলোকে প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেয়া হবে।’

ছড়িয়ে পড়া সংঘাত প্রসঙ্গে ইসমাইল বাঘাই বলেন, ‘ইরান যুদ্ধ, আলোচনার পর্ব, যুদ্ধবিরতি—এমন এক দুষ্টচক্র সহ্য করবে না।’

জুন মাসে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।

‘তারা বললো চলুন থামি, আমরা থামলাম; আর নয় মাস পর তারা আবার শুরু করল,’ বলেন বাঘাই।

উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নৌপথ।

সূত্র : বিবিসি