ইরানে হামলায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের সাথে যোগ দিতে পারে জার্মানি

যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা ইতোমধ্যেই চলছে।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানে হামলায় অংশ নিতে পারে ইউরোপের দেশ জার্মানিও।

ইসরাইলি সেনাবাহিনীর রেডিওকে জার্মানির রাজনৈতিক ও সামরিক সূত্রগুলো জানিয়েছে, চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক দেশগুলোতে ইরানের হামলা বন্ধ না হলে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভিযানে যোগ দেয়ার বিষয়টি বিবেচনা করবে জার্মানি।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্যরা রেডিওটিকে জানান, যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা ইতোমধ্যেই চলছে। এতে বিমান হামলায় অংশগ্রহণ এবং সামরিক ও আকাশপথে সহায়তা দেয়ার বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে রোববার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা জানায়। তারা সতর্ক করে বলে, প্রয়োজন হলে উপসাগরীয় অঞ্চলে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিতে তারা প্রস্তুত।

সূত্র : বিবিসি