এবার ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার দাবি করেছে ইসরাইল।
বুধবার (১৮ মার্চ) ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এ দাবি করেন।
এক বিবৃতিতে কাটজ বলেন, গত রাতে ইরানের গোয়েন্দা মন্ত্রী খতিবকেও নির্মূল করা হয়েছে।
যদিও ইরান এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র : বিবিসি



