ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতে সক্রিয়ভাবে কাজ করছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার ইসরাইলি সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
এর কিছুক্ষণ আগেই ইসরাইল জানিয়েছিল, তারা ইরানের ওপর ‘ধারাবাহিক’ বিমান হামলা শুরু করেছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় জানানো হয়েছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। এই হামলা রুখে দিতে বর্তমানে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পুরোদমে কাজ করছে।’
সূত্র : বাসস


