শনিবার রাতে ইসরাইলে পারমাণবিক স্থাপনার নিকটবর্তী দুটি শহরে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত ১৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলি কর্মকর্তারা।
রোববার (২২ মার্চ) বিবিসি জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
হামলার শিকার শহর দুটি হলো- আরাদ ও দিমোনা।
জানা গেছে, ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনায় আরাদে ৮৪ জন এবং দিমোনায় আরো ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, এই হামলায় দিমোনার প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে বিষয়ে তারা অবগত নন।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, শনিবার ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছে।



