ইরানের কাছ থেকে অনুমতি পাওয়ার পর গত ২৪ ঘণ্টায় ১৫টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে।
রোববার (৫ এপ্রিল) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর জাহাজগুলোকে এই কৌশলগত পানিপথ দিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
সংস্থাটি আরো জানায়, ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর আগের তুলনায় এ প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল ৯০ শতাংশ কমে গেছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে এই অঞ্চল সতর্ক অবস্থায় রয়েছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
ইরান এর প্রতিশোধ হিসেবে ইসরাইল, জর্ডান, ইরাক ও মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েনকারী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলও সীমিত করেছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



