সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) এক পোস্টে জানিয়েছে, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘সক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন (চালকবিহীন আকাশযান) হুমকির মোকাবেলা করছে।’
মন্ত্রণালয় আরো জানায়, দেশজুড়ে যে শব্দ শোনা যাচ্ছে, তা মূলত মিসাইল ও ড্রোন প্রতিহত করার চলমান অভিযানের ফলে হচ্ছে।
সূত্র: এএফপি



