ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে কুয়েত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা : সামরিক বাহিনী

কুয়েতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে জানায়, ‘কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকির জবাব দিচ্ছে।’

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

কুয়েতের সামরিক বাহিনী শুক্রবার (৩ এপ্রিল) জানিয়েছে, উপসাগরীয় এই দেশটির ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

কুয়েতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে জানায়, ‘কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকির জবাব দিচ্ছে।’

তারা আরো জানায়, যেকোনো বিস্ফোরণের শব্দ শনাক্ত করতে পারলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করার জন্য সক্রিয় রয়েছে।

সূত্র: বাসস