হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পেয়েছে মালয়েশিয়ার জাহাজ

এখন পর্যন্ত মালয়েশিয়া সর্বশেষ দেশ হিসেবে তাদের জাহাজ চলাচলের অনুমতির কথা জানাল।

নয়া দিগন্ত অনলাইন
আঞ্চলিক মানচিত্রে হরমুজ প্রণালী
আঞ্চলিক মানচিত্রে হরমুজ প্রণালী |সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনার পর মালয়েশিয়ার জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

তিনি বলেন, ইরান ছাড়াও মিসর, তুরস্কসহ এ অঞ্চলের বিভিন্ন দেশের সাথে এ নিয়ে তিনি আলোচনা করেছেন।

এখন পর্যন্ত মালয়েশিয়া সর্বশেষ দেশ হিসেবে তাদের জাহাজ চলাচলের অনুমতির কথা জানাল।

এর আগে দক্ষিণ কোরিয়া, ভারত, চীন ও জাপানের কিছু জাহাজও এই নৌপথ ব্যবহার করতে পেরেছে।

সূত্র : বিবিসি