উপসাগরীয় দেশ কাতারের প্রধান গ্যাসকেন্দ্রে বৃহস্পতিবার নতুন করে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে কাতার এনার্জি জানায়, বৃহস্পতিবার ভোরে তাদের বেশ কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে এবং আগের হামলার পর আরো ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রতিষ্ঠানটি আরো জানায়, বুধবার রাস লাফান শিল্প নগরীতে আগের হামলায় একটি গ্যাস-টু-লিকুইডস স্থাপনায় ইতোমধ্যে ব্যাপক ক্ষতি হয়েছে।
সূত্র: বাসস



