বাহরাইনের অ্যালুমিনিয়াম কারখানায় ইরানি হামলায় আহত ২

বাহরাইনের অ্যালুমিনিয়াম কোম্পানি অ্যালুমিনিয়াম বাহরাইনের (আলবা) স্থাপনায় ইরানের হামলায় দুই কর্মী আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
অ্যালুমিনিয়াম কারখানা
অ্যালুমিনিয়াম কারখানা |সংগৃহীত

বাহরাইনের অ্যালুমিনিয়াম কোম্পানি অ্যালুমিনিয়াম বাহরাইনের (আলবা) স্থাপনায় ইরানের হামলায় দুই কর্মী আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভিযানের জবাবে বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলোতে ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এখন এই যুদ্ধ দ্বিতীয় মাসে গড়িয়েছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাহরাইন নিউজ অ্যাজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ‘আলবা’র কর্মীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। দুই কর্মী সামান্য আহত হয়েছেন।’

শনিবারের হামলার ধরন বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদক আলবা জানায়, তাদের কার্যক্রমে প্রভাব কতটা পড়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে। তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।

এ ঘটনা সম্পর্কে বাহরাইনের কর্তৃপক্ষ এখনো অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি।

সূত্র: বাসস