যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একাধিক নতুন হুমকি দিয়েছেন। ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র এখন হামলার লক্ষ্যবস্তু হবে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের সামরিক বাহিনী, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী, ইরানে যা অবশিষ্ট আছে তা ধ্বংস করার কাজ এখনো শুরুই করেনি। এরপর লক্ষ্যবস্তু হবে সেতু, তারপর বিদ্যুৎকেন্দ্র।’
তিনি আরো বলেন, ‘নতুন শাসনব্যবস্থার নেতৃত্ব জানে কী করতে হবে এবং তা দ্রুতই করতে হবে।’
সূত্র: আল জাজিরা



