জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত

জিবুতির দক্ষিণাঞ্চলে কথিত ড্রোন হামলায় চার শিশু নিহত হয়েছে। আফার অঞ্চলের দিখিল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে জিবুতিয়ান লিগ ফর হিউম্যান রাইটস। ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন, তাদের একজনের অবস্থা গুরুতর।

নয়া দিগন্ত অনলাইন
জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত হয়েছে
জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত হয়েছে |সংগৃহীত

জিবুতির দক্ষিণাঞ্চলে এক বিস্ফোরণে চার শিশু নিহত হয়েছে। মঙ্গলবার রাতে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। একটি মানবাধিকার সংস্থা বলেছে, এটি ড্রোন হামলা ছিল।

আফার অঞ্চলের দিখিল এলাকায় বিস্ফোরণে শিশুদের মৃত্যু হয়। রাষ্ট্রীয় কৌঁসুলি হাসান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করেন।

জিবুতিয়ান লিগ ফর হিউম্যান রাইটস (এলডিডিএইচ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ছয় ও সাত বছর বয়সী দুই শিশু- এক মেয়ে ও এক ছেলে ঘটনাস্থলেই নিহত হয়। মঙ্গলবার হাসপাতালে না নেয়ায় চিকিৎসার অভাবে আহত অপর দুই শিশুর মৃত্যু হয়।

এলডিডিএইচ জানায়, ঘটনার সময় শিশুরা গবাদিপশু দেখাশোনা করছিল। এতে আরো ছয়জন আহত হয়, তাদের একজনের অবস্থা গুরুতর।

সংস্থাটি উল্লেখ করে, গত ছয় মাসে যাযাবর জনগোষ্ঠীর বিরুদ্ধে এ অঞ্চলে এটি ষষ্ঠ ড্রোন হামলা।

গত বছরের ফেব্রুয়ারিতে ইথিওপিয়া সীমান্তের কাছে ড্রোন হামলা চালানোর দাবি করেছিল কর্তৃপক্ষ। সে ঘটনায় একটি বিদ্রোহী গোষ্ঠীর আট সদস্যসহ অজ্ঞাতসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হন।

সূত্র : বাসস