আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস। চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাথে বৈঠকে অংশ নিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেশটিতে পৌঁছাবেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জার্মান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানান।
মুখপাত্র বলেন, ‘চ্যান্সেলরকে বেইজিংয়ে সামরিক সম্মান প্রদর্শনের মাধ্যমে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী লি কিয়াং। বিকেলে চ্যান্সেলর চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাথে বৈঠক করবেন এবং রাতে নৈশভোজে অংশ নেবেন।’
সূত্র : বাসস



