ইরানের হামলায় ঘরছাড়া ৩ হাজার ইসরাইলি

আরাদ ও দিমোনা শহরে ইরানি হামলায় অন্তত ১৮০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের হামলায় ইসরাইলের ধ্বংসপ্রাপ্ত ভবন
ইরানের হামলায় ইসরাইলের ধ্বংসপ্রাপ্ত ভবন |সংগৃহীত

ইরানের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে মৃত্যুভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় তিন হাজার ইসরাইলি বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলের সমাজকল্যাণ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় এক হাজার বাসিন্দা ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ ও দিমোনার বাসিন্দা। গতরাতে ওই দুই শহরে ইরান বড় ধরনের হামলা চালায়, যার ফলে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন।

ইসরাইলি জরুরি সেবা সংস্থাগুলোর খবর অনুযায়ী, আরাদ ও দিমোনা শহরে ইরানি হামলায় অন্তত ১৮০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস্তুচ্যুত নাগরিকদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে সরকার।

২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, এটি তারই ধারাবাহিকতা। ইরান তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে ইসরাইলের অভ্যন্তরে একের পর এক আঘাত হানছে, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে।

সূত্র : আলজাজিরা