মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে অবরোধ শুরু করার পর অন্তত দু’টি তেল বা রাসায়নিকবাহী ট্যাঙ্কার সেখান থেকে ফিরে গেছে।
সোমবার (১৩ এপ্রিল) বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
সমুদ্রবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, তেলবোঝাই জাহাজ রিচ স্ট্যারির গন্তব্য ছিল চীন। কিন্তু অবরোধ শুরু হওয়ার প্রায় ২০ মিনিট পর এটি হরমুজ প্রণালী থেকে ফিরে যায়। জাহাজটি পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের পতাকা বহন করছিল।
পাশাপাশি, আংশিক তেলবোঝাই চীনা তেল বা রাসায়নিকবাহী ট্যাঙ্কার অস্ট্রিয়া হরমুজ প্রণালী থেকে ফিরে গেছে বলে জানিয়েছে মেরিন ট্র্যাফিক। জাহাজটি বতসোয়ানার পতাকা বহন করছিল।
সূত্র : বিবিসি



