বিশ্বে তেলের বাজারে যে অস্থিরতার কারণে দাম বেড়েছে, তা 'অস্থায়ী' বলে দাবি করেছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।
তিনি বলেন, বাজার তার নিজের পথেই চলে এবং দাম বৃদ্ধি উৎপাদকদের তেল সরবরাহ আরো বাড়ানোর ইঙ্গিত দেয়।
রাইটের দাবি, খরচ এখনো এতটা বাড়েনি যা ‘চাহিদার উল্লেখযোগ্য হ্রাস’ ঘটাতে পারে।
উচ্চমূল্য বা সীমিত সরবরাহের কারণে পণ্যের চাহিদায় দীর্ঘস্থায়ী পতন ঘটার সম্ভাবনা দেখছেন বলেই মনে করেন তিনি।
সূত্র : বিবিসি



