ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লিওনেল জোস্পাঁ ইন্তেকাল করেছেন। সোমবার (২৩ মার্চ) তার পরিবার এ তথ্য জানিয়েছে।
এর আগে, গতকাল রোববার (২২ মার্চ) তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর।
সমাজতান্ত্রিক নেতা লিওনেল জোস্পাঁ ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তার পরিবার জানায়, গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী লিওনেল জোস্পাঁ ‘গুরুতর একটি অস্ত্রোপচার’ করিয়েছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র : বাসস



