খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত : রাষ্ট্রীয় টিভি

নজিরবিহীন জনসমাগমের সম্ভাবনা বিবেচনায় শহীদ ইমামের বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
আয়াতুল্লাহ আলী খামেনি
আয়াতুল্লাহ আলী খামেনি |সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় তেহরানে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নজিরবিহীন জনসমাগমের সম্ভাবনা বিবেচনায় শহীদ ইমামের বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ৮৬ বছর বয়সে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যায় তেহরানে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এরপর খামেনির লাশ তার জন্মস্থান পবিত্র শহর মাশহাদে দাফন করার কথা ছিল।

অনুষ্ঠানের আয়োজক সংস্থা তেহরানের ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘প্রত্যাশিত লাখো মানুষের অংশগ্রহণ এবং সে অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজনের কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

সূত্র : বাসস