তেহরানে হামলার পর ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৬টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে চুক্তিতে আসতে রাজি না হয়, তাহলে ইরানের সমস্ত বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
তেহরানের খোরাসানিহা সিনাগগ-এর এক ধ্বংসস্তূপ
তেহরানের খোরাসানিহা সিনাগগ-এর এক ধ্বংসস্তূপ |সংগৃহীত

মঙ্গলবার ইরানে আরো বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এটি এমন সময় ঘটেছে যখন ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা শেষ হয়ে আসছে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৬টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে চুক্তিতে আসতে রাজি না হয়, তাহলে ইরানের সমস্ত বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেয়া হবে।

ট্রাম্পের ভাষায়, তাহলে ‘আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।’

ইরানের রাজধানী তেহরান থেকে আসা সাম্প্রতিক ছবিগুলোতে ধ্বংস হওয়া ভবন, আগুন ও ধোঁয়ার দৃশ্য দেখা গেছে। বিভিন্ন এলাকায় জরুরি সেবা কর্মীদের উদ্ধার তৎপরতা চালাতেও দেখা যায় সেগুলোতে। বিবিসি