উপসাগরীয় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এলাকায় ধারাবাহিক সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে এই সামরিক মহড়া শুরু হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, উপসাগরে মার্কিন বাহিনীর নৌবহর মোতায়েন করার পর আইআরজিসির প্রধানের তত্ত্বাবধানে ইরানের নৌবাহিনী এই মহড়া পরিচালনা করছে।
সূত্র : বাসস



