পবিত্র মাহে রমজান উপলক্ষে আকিজ প্লাস্টিক নিবেদিত ‘জিনিয়াস কিডস সিজন-৩’ সম্প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি দেখা যাবে কিডস ক্রিয়েশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে, পাশাপাশি জিটিভির পর্দায়।
রমজানজুড়ে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায়। রমজানের প্রথম পাঁচ দিনের সূচি অনুযায়ী-
১ রমজান: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বনাম ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ (জবা)
২ রমজান: এ.এস.আই ক্যাডেট অ্যাকাডেমি বনাম ডক্টর এম.এ. রহিম ইন্টারন্যাশনাল স্কুল
৩ রমজান: নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বনাম জামেয়া কাসেমিয়া মহিলা কামিল মাদরাসা
৪ রমজান: কুমিল্লা মডার্ন হাই স্কুল বনাম বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ
৫ রমজান: ওয়ামী কলেজিয়েট স্কুল বনাম সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল।
অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লি. এবং কো-স্পন্সর হিসেবে সহযোগিতা করছে রিচম্যান, লুবনান, ইনফিনিটি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বিজ্ঞপ্তি



