ভারত সফর বাতিল করলেন পপ তারকা শাকিরা, কারণ কী?

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পপ তারকা শাকিরা
পপ তারকা শাকিরা |সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর ভারত সফরের পরিকল্পনা করেছিলেন বিশ্বখ্যাত লাতিন পপ তারকা শাকিরা। তবে শেষ মুহূর্তে নিরাপত্তা উদ্বেগের কারণে সেই সফর বাতিল করা হয়েছে।

আগামী ১০ ও ১৫ এপ্রিল তার গান পরিবেশনার আয়োজন ছিল। পরে ভক্তদের চাহিদার কারণে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আরো একটি অনুষ্ঠান যোগ করা হয়। এছাড়া দিল্লিতেও একটি আয়োজনের পরিকল্পনা ছিল।

অনুষ্ঠানগুলোর প্রবেশমূল্য ছয় হাজার টাকা থেকে শুরু করে বিশেষ শ্রেণিতে এক লাখ টাকা পর্যন্ত পৌঁছায়। ইতোমধ্যে অনেক ভক্ত টিকিট কেনার পাশাপাশি যাতায়াত ও থাকার ব্যবস্থা সম্পন্ন করেছিলেন। কিন্তু হঠাৎ করেই সফর বাতিলের ঘোষণায় ভক্তদের মধ্যে হতাশা নেমে আসে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, যারা টিকিট কিনেছেন তাদের আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত দেয়া হবে।