২ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১০০ শতাংশ বৃদ্ধি

গত বছর একই সময়ে দেশে ১৮৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স
রেমিট্যান্স |সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম দুই দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৭৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশে ১৮৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২ মার্চ পর্যন্ত প্রবাসীরা ২২ হাজার ৮৩০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৮ হাজার ৬৭৮ মিলিয়ন ডলার। বাসস