বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাজেন্সিজ (বায়রা)-এর সাবেক সভাপতি মো: আবুল বাশার বুধবার (১৮ ফেব্রুয়ারি) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার এক ছেলে, দু’ মেয়ে ও স্ত্রী রয়েছে। তিনি তিন মেয়াদে মোট ছয় বছর বায়রা’র প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এবং স্বনামধন্য নিজ ব্যবসাপ্রতিষ্ঠান সরকার রিক্রুটিং অ্যাজেন্সি লি:-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
আজ আসরের পর গুলশান সেন্ট্রাল মসজিদ এবং এশার পর ফেনীর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে বায়রা’র সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করেন।



