ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে দেশে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৬ মার্চ) জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৫-২৬ অর্থ বছরের ২৯তম এবং ২০২৬ সালের ষষ্ঠ সভায় এ অনুমোদন দেয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দু’টি প্রস্তাবের আলোকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দেয়া হয়েছে।
এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে ১ লাখ মেট্রিক টন (৫৫%) ইন৫৯০-(১০ পিপিএম) মাত্রার ডিজেল কেনা হবে। এছাড়া, সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে ২ লাখ মেট্রিক টন ইন৫৯০ ইউরো ৫ (১০ পিপিএম) মাত্রার ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
সূত্র : বাসস



