বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৮১ বিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক আরো জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৮১ বিলিয়ন মার্কিন ডলার।