৩০ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বাড়ল ১৯.৮ শতাংশ

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ২১ হাজার ৭৬১ মিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স প্রবাহ ১৯.৮ শতাংশ বেড়েছে
রেমিট্যান্স প্রবাহ ১৯.৮ শতাংশ বেড়েছে |সংগৃহীত

গত বছরের মার্চ মাসের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১৯ দশমিক আট শতাংশ বেড়ে ২৬ হাজার ৭৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এ বিষয়টি জানা যায়।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ২১ হাজার ৭৬১ মিলিয়ন মার্কিন ডলার।

মার্চ মাসের প্রথম ৩০ দিনে, প্রবাসীরা দেশে পাঠিয়েছে তিন হাজার ৬২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত অর্থবছরের একই সময়ে ছিল তিন হাজার ২৭২ মিলিয়ন মিলিয়ন ডলার। বাসস